1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

  • প্রকাশিত : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১১২ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // ২০২৬ সালে রোজা শেষে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জ্যোতির্বিজ্ঞান সমিতি। তাদের হিসাব অনুযায়ী, আগামী ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ানের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দেখা যেতে পারে। তবে সেদিন সন্ধ্যায় চাঁদ দেখা কঠিন হতে পারে। এ কারণে রমজান শুরুর সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এবং চলতে পারে ৩০ দিন।

আরব জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী, যদি রোজা ৩০ দিন পূর্ণ হয় তাহলে আরব আমিরাতের বাসিন্দারা চার দিনের ছুটি পেতে পারেন। অর্থাৎ ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২২ মার্চ (রবিবার) পর্যন্ত। এরপর ২৩ মার্চ (সোমবার) আবার অফিস শুরু হবে।

পবিত্র ঈদুল ফিতর ইসলামিক বর্ষপঞ্জির অন্যতম বড় উৎসব। ঈদের নামাজ দিয়ে এ দিনের সূচনা হয়। এরপর দেশে-বিদেশে পরিবার-পরিজন নিয়ে সময় কাটানো, দান-খয়রাত করা ও নানা সামাজিক অনুষ্ঠান হয়ে থাকে।

যদি পর্যবেক্ষণ জ্যোতির্বিদদের হিসাবের সঙ্গে মিলে যায়, তবে প্রথম শাওয়াল অর্থাৎ ঈদুল ফিতরের দিন শুক্রবার, ২০ মার্চ ২০২৬ হবে। তবে নির্ধারিত সময়ের কাছাকাছি গিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আমিরাতের চাঁদ দেখা কমিটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews