1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
উজিরপুরে হামলার শিকার মুক্তিযোদ্ধা পরিবার, নারীসহ আহত ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

উজিরপুরে হামলার শিকার মুক্তিযোদ্ধা পরিবার, নারীসহ আহত ২

  • প্রকাশিত : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩২৪ 0 বার সংবাদি দেখেছে

খোকন হাওলাদার, গৌরনদী(বরিশাল)প্রতিনিধি // বরিশাল জেলার উজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা অতর্কিত হামলা চালিয়ে মুক্তিযোদ্ধা পরিবারের নারীসহ ২জনকে গুরুত্বর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ ও আহত সুত্রে জানা যায়, উপজেলার জল্লা গ্রামের আঃ রশিদ সরদারের সাথে জমিজমা নিয়ে একই গ্রামের মামুন সরদার গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে শুক্রবার (২৪শে ফেব্রুয়ারি) বিকেল ৩টায় আঃ রশিদ সরদারের ভাই বীর মুক্তিযোদ্ধা আঃ রব সরদারকে বসতবাড়ীর সামনে মামুন সরদার ও তার ভাই মোঃ মুন্না সরদার মিলে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং লাঠি নিয়ে মারধর করার জন্য তেড়ে আসে। এর প্রতিবাদ করায় আঃ রশিদ সরদার ও তার স্ত্রী মোসাঃ হোসনেয়ারা বেগমের উপর পরিকল্পিত ভাবে অতর্কিত হামলা চালায় এবং বিভিন্ন ভয়ভীতি ও পরবর্তীতে দেখে নেয়ার হুমকি দেয়। আহতরা প্রাথমিক চিকিৎসা নেয়। হামলার ঘটনায় আহত আঃ রশিদ সরদার বাদী হয়ে শনিবার (২৫শে ফেব্রুয়ারি) উজিরপুর মডেল থানায় উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। হামলাকারীদের পাওয়া যায়নি।

আহত আঃ রশিদ সরদার জানান, আমাদের ভোগদখলীয় জমিতে মামুন সরদার গংরা জোরপূর্বক কুডার মেইল দিয়ে জমি দখলের পায়তারা চালায়। উক্ত কুডার মেইল শরিয়ে নিতে বলায় ক্ষিপ্ত হয়ে আমার ভাই মুক্তিযোদ্ধাকে মারধরের চেষ্টা চালালে প্রতিবাদ করায় আমাকে ও আমার স্ত্রীর উপর পরিকল্পিত ভাবে হামলা চালায়।

অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে ওই হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন আহত মুক্তিযোদ্ধা পরিবার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews