আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক কনফারেন্সে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট দূরীকরণে সরকার ও সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছে। এ ছাড়া শিক্ষাব্যবস্থাকে উন্নত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
এ সময় দেশের উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে গবেষণা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন মন্ত্রী। তিনি আরও বলেন, বর্তমান সরকার বিজ্ঞান ও কৃষি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে।