1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এক-এগারোর ভয় দেখিয়ে লাভ হবে না: রিজভী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
১১ দফা দাবিতে বরিশালে ঐক্যজোটের স্মারকলিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ভুতুড়ে বিল-লোডশেডিংয়ের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম গভীর সাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ১৪ জেলে আহত ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নতুন কর্মসূচির ঘোষণা জামায়াত জোটের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

এক-এগারোর ভয় দেখিয়ে লাভ হবে না: রিজভী

  • প্রকাশিত : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৭৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এক-এগারোর ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় অন্তর্বর্তী সরকার। স্পষ্ট করে বলতে চাই, ভয় দেখিয়ে লাভ হবে না। সবার মতামতের ভিত্তিতে স্বচ্ছ নির্বাচন চায় জনগণ, যা শেখ হাসিনা হতে দেয়নি।

 

শনিবার (২৫ জানুয়ারি) আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

 

লড়াই-সংগ্রাম করে টিকে আছে বিএনপি উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, আমাদের ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছে করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে একটি গোষ্ঠী। আমাদের দল সবসময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি সব সময় সোচ্চার ছিল, এখনও আছে আগামীতেও থাকবে।

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ছাত্র-জনতার আন্দোলন ও রক্তের ফসল এই অন্তর্বর্তী সরকার। তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে। অথচ তাদের প্রয়োজনীয় সংস্কারে মনোযোগ নেই। কলকারখানা বন্ধ, অর্থনীতি নিম্নমুখী। জনকল্যাণে মনোযোগ না দিয়ে ঘোরপ্যাঁচের মধ্যে সরকার।

 

রুহুল কবির রিজভী বলেন, বিএনপি বিশ্বাস করে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে সরকার সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। প্রয়োজনে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। দরকার হলে আইন করেও পদক্ষেপ নেবে।

 

ছাত্র-জনতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। সুশীল সমাজের নামে যা বলবেন যা করবেন, তা মেনে নেওয়ার সুযোগ নেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews