নিজস্ব প্রতিবেদক // ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার বইলর এলাকায় এক ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় এ ঘটনা ঘটে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুদ্দিন জানান, ত্রিশালের বইলর এলাকায় ঢাকাগামী ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়।
এতে একটি ট্রাক ভ্যানের ওপরে উঠে যায়। এ সময় ভ্যানচালক ত্রিশালের ধানিখোলা গ্রামের জিন্নাহ মিয়ার ছেলে মিলন মিয়া (৩৫) এবং ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা যান। তবে হেলপারের পরিচয় জানা যায়নি। তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ট্রাক দুটির চালক পালিয়ে গেছে।








