1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এক বেগুনের ভেতর মিলল ১৬০০ ইয়াবা! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

এক বেগুনের ভেতর মিলল ১৬০০ ইয়াবা!

  • প্রকাশিত : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে একটি বাসে অভিযান চালিয়ে ১৬০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করে পুলিশ। বেগুনের ভেতরে অভিনব কায়দায় ইয়াবা পাচার করছিলেন তারা।
বুধবার (৬ ডিসেম্বর) পাঁচগাছিয়া বাজার এলাকায় যমুনা নামক বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন – কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়া পাড়ার বাসিন্দা ফারুক (২৫) ও টেকনাফের সাবরাংয়ের মনোয়ারা বেগম (৩৫)। পুলিশের ধারণা, আটক নারীর পেটেও ইয়াবা রয়েছে। তবে তা এক্স-রে করার পর জানা যাবে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সড়কের ওইস্থানে অভিযান চালায়।

এসময় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে কিছু সবজি পাওয়া যায়। পরবর্তী সেই সবজিগুলোর মধ্যে বেগুনের ভেতরে পাওয়া যায় ইয়াবাগুলো। ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আটক নারীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার পেটে ইয়াবা আছে কি না পরীক্ষা করে দেখা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews