1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এবার ৭ ব্যক্তি-সংস্থার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

এবার ৭ ব্যক্তি-সংস্থার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৬ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // ইরান, চীন, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের পাঁচ সংস্থা ও দুই ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার মার্কিন অর্থ মন্ত্রণালয় বা ইউএস ডিপার্টমেন্ট অব ট্রেজারি এই নিষেধাজ্ঞা আরোপ করে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সামরিক ও আক্রমণাত্মক ড্রোন প্রকল্পে সহায়তা করার জন্য চীন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং ইরান ভিত্তিক সংস্থা এবং ব্যক্তিদের ওপর এমন নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ইউক্রেনে হামলা অব্যাহত রাখতে রাশিয়াকে এই ধরনের অস্ত্র সরবরাহের অভিযোগ আনা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, পাঁচটি সংস্থা এবং দুই ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যারা একটি নেটওয়ার্কের অংশ হয়ে সংবেদনশীল যন্ত্রাংশ সংগ্রহ করতে সহায়তা করেছে। এসব ব্যবহার হচ্ছে ইরানের মনুষ্যবিহীন বিমান (ইউএভি) প্রকল্পে। এই নেটওয়ার্কের মাধ্যমে আসা বিশেষ মোটর ইরানের শাহেদ-১৩৬ ড্রোনগুলোতে ব্যবহৃত হয়। সম্প্রতি ইউক্রেনে বিধ্বস্ত একটি ড্রোনের ধ্বংসাবশেষ থেকে এমন মোটর উদ্ধার করা হয়। এছাড়া সাম্প্রতিক সময়ে ইউক্রেনে এই ধরনের ১৩৬টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইরানের তৈরি ইউএভিগুলো রাশিয়ার ইউক্রেনে হামলার ক্ষেত্রে একটি মূল হাতিয়ার হয়ে ওঠেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews