1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এম. মিরাজ ও ইয়াকুব সরদারের রূহের মাগফিরাত কামনায় যুব আন্দোলনের দোয়া - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল বরিশাল জেলা আহ্বায়ক কমিটির প্রথম পরিচিতি সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত এম. মিরাজ ও ইয়াকুব সরদারের রূহের মাগফিরাত কামনায় যুব আন্দোলনের দোয়া বরিশালে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনে ৪৫ কর্মকর্তা-কর্মচারী পেলেন পুরস্কার বরিশালে জেলা প্রশাসক কার্যালয়ে ৫৭ জনের স্বচ্ছ নিয়োগ সাংবাদিক পুত্র রোহানের ৭ম জন্মদিন আজ ৫ মাস পর সংসদ অধিবেশনে মির্জা আব্বাস বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক ১৭ মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা পটুয়াখালীতে পুকুরপাড় থেকে যুবকের লাশ উদ্ধার

এম. মিরাজ ও ইয়াকুব সরদারের রূহের মাগফিরাত কামনায় যুব আন্দোলনের দোয়া

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক :

বরিশালের বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক বণিক বার্তার বরিশাল ব্যুরো প্রধান এম. মিরাজ হোসাইন এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলা শাখার সাবেক সভাপতি হাফেজ মুহাম্মাদ ইয়াকুব সরদারের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বাদ আসর বরিশাল এম.সি. অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার উদ্যোগে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মরহুম এম. মিরাজ হোসাইন ও হাফেজ মুহাম্মাদ ইয়াকুব সরদারের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করা হয়। এ সময় তাঁদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, হাফেজ মুহাম্মাদ ইয়াকুব সরদার ইসলামী যুব আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ কর্মী ও সাবেক দায়িত্বশীল ছিলেন। তিনি সংগঠনের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

অন্যদিকে সাংবাদিক এম. মিরাজ হোসাইন বরিশালের সাংবাদিকতা অঙ্গনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন। তাঁর মৃত্যু সাংবাদিক সমাজসহ বৃহত্তর সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।

বক্তারা মরহুমদ্বয়ের বিদেহী আত্মার শান্তি ও রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান।

অনুষ্ঠানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews