1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এ বছর হজে থাকছে না বয়সের বাধা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

এ বছর হজে থাকছে না বয়সের বাধা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // করোনা পরিস্থিতির উন্নতির কারণে চলতি বছর হজের ক্ষেত্রে কোনও বয়সসীমা থাকছে না বলে জানিয়েছেন, ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দোহাইলাম।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সৌদি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ঈসা বিন ইউসুফ আল দোহাইলাম বলেন, গত বছর ৬৫ বছরের বেশি ব্যক্তির ক্ষেত্রে একটি নিষেধাজ্ঞা ছিল। কিন্তু এবছর এটি আর থাকছে না।

বুধবার (১ ফেব্রুয়ারি) ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান জানিয়েছেন, এ বছর সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে হজ করতে জনপ্রতি ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা খরচ হবে এবং ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন।

তবে সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই হজযাত্রীর প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন বলেও জানান তিনি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews