1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রেখে কি রোজা রাখা যাবে? - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
প্রকাশক ও সম্পাদক পরিষদ,বরিশাল এর বার্ষিক বনভোজন নির্বাচনের ব্যালট পেপার জেলায় জেলায় পাঠানো শুরু গণজোয়ারের ভয়ে বিলবোর্ড, ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে: নাহিদ ইসলাম ইউক্রেইনে রাশিয়ার ড্রোন হামলায় খনি শ্রমিকসহ ১২ জন নিহত সুযোগ পেলে রুগ্ন শিল্পকে বিকশিত করবো: তারেক রহমান নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়তে হবে পরবর্তী সরকারকে: উপদেষ্টা দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ মোরেলগঞ্জে দাঁড়িপাল্লা মার্কার পথসভা অনুষ্ঠিত নড়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত সাইন্সল্যাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য পারিবারিক মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রেখে কি রোজা রাখা যাবে?

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১১১ 0 বার সংবাদি দেখেছে
34

রমজান ইবাদতের বসন্তকাল। নারী-পুরুষ সবার অফুরন্ত সওয়াব অর্জনের মাস এটি। আর প্রতি মাসে নারীদের পিরিয়ড হওয়াটা স্বাভাবিক বিষয়। এ সময় নারীদের নামাজ ও রোজা মাফ। তবে রোজার কাজা রাখতে হয়; নামাজের কাজা পড়তে হয় না।

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, কোনো নারী যদি ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ করে রাখেন, তার দুই পদ্ধতি। এক. হয়ত পিরিয়ড শুরু হওয়ার আগে ওষুধ খেয়ে বন্ধ করে দিয়েছে। দুই. পিরিয়ড শুরু হওয়ার পর বন্ধ করেছে। যদি শুরু হওয়ার আগে বন্ধ করে তাহলে তার জন্য রোজা রাখতে হবে। কারণ এতে তার ওপর রোজা না রাখার কোনো কারণ বিদ্যমান নেই। তাই তার জন্য রোজা রাখা আবশ্যক হবে।

 
আর যদি পিরিয়ড শুরু হওয়ার পর ওষুধ খেয়ে বন্ধ করে দেয়, তাহলে পিরিয়ডের সর্বনিম্ন সীমা ৩ দিন পর্যন্ত নামাজ পড়তে পারবেন না, রোজা রাখতে পারবেন না। এর পর থেকে নামাজ পড়া ও রোজা রাখা আবশ্যক। (খোলাসাতুল ফাতাওয়া: ১/২৫১; হেদায়া: ১/৬২; ফাতাওয়ায়ে শামি: ১/৪৭৬)
 

উল্লেখ্য, ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রাখায় শারীরিকভাবে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এভাবে ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রাখা উচিত নয়। ইসলামি শরিয়তে পিরিয়ডের কারণে রোজা না রাখার অনুমতি দিয়েছে; তাই সে সময় পিরিয়ড স্বাভাবিক রেখে রোজা থেকে বিরত থাকা উচিত। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews