1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হাসপাতালে মারা গেলেন কারাবন্দি আওয়ামী লীগ নেতা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গুমের শিকার ব্যক্তিদের পরিবার ভাতা পাবে: মির্জা ফখরুল বাজারে কমছে না দাম, চাপে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বাগেরহাটে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মোরেলগঞ্জে যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত বাগেরহাটে অসহায় মানুষের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ জাতীয় সংসদে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করার দাবি বাপের সম্পত্তি নিয়ে বিরোধ, মেয়েকে মারধরের অভিযোগ ভগ্নিপতির ব্রাশের আঘাতে শিক্ষক আব্দুর রহিম স্যারের চোখ জখম, পানবাড়িয়ায় উত্তেজনা-বিক্ষোভ! হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

হাসপাতালে মারা গেলেন কারাবন্দি আওয়ামী লীগ নেতা

  • প্রকাশিত : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৭ 0 বার সংবাদি দেখেছে

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান (৭০) মারা গেছেন। শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। এদিন বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ।

আব্দুর রহমান মিয়া নগরীর ডবলমুরিং থানাধীন উত্তর আগ্রাবাদ মুহুরীপাড়ার সিপাহীবাড়ির মৃত জইন উদ্দিন দরফ আলীর ছেলে।

তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৪ নং ওয়ার্ড দক্ষিণ আগ্রাবাদের সহসভাপতি ছিলেন।

জানা যায়, আব্দুর রহমান কোতোয়ালি থানার বিস্ফোরক আইনের ৪৯ (০৯)২৪ নং মামলার আসামি ছিলেন। গত বছরের ১৭ নভেম্বর তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে যান। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত বছরের ২৪ ডিসেম্বর তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়।

সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে ভর্তি করেন।

চমেক হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসা গ্রহণের পর গত ১৮ জানুয়ারি তাকে পুনরায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কিন্তু বিভিন্ন জটিল রোগে আক্রান্ত আব্দুর রহমান ফের অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ২৬ জানুয়ারি তাকে আবারও চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews