1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কঙ্গোতে সেনাবাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ১৪ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

কঙ্গোতে সেনাবাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ১৪

  • প্রকাশিত : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে (ডিআরসি) সেনাবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাও রয়েছেন।

বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে জানান হয়, শুক্রবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কিকউইট থেকে রাজধানী কিনশাসার উদ্দেশে উড্ডয়ন করা বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। পথে কারিগরি ত্রুটি দেখা দিলে বিমানটি কোয়াঙ্গো প্রদেশের কেনজে অবতরণের চেষ্টা করে। তবে সেখানে কোনো অবতরণপথ না থাকায় বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

কোয়াঙ্গো প্রদেশের উপ-গভর্নর রেমি সাকি বোকিন্দা বলেন, কেনজেতে অবতরণের জন্য কোনো রানওয়ে না থাকায় বিমানটি একটি আবাসিক প্লটে গিয়ে পড়ে।

কঙ্গোর সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেঙ্গে জানান, দুর্ঘটনায় বিমানে থাকা ১৪ জনই নিহত হয়েছেন। তাদের মধ্যে ১২ জনের মরদেহ আগুনে এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করা সম্ভব হয়নি। পাইলটের মরদেহ বিমানটির বাইরে পাওয়া যায়। উপ-গভর্নর বোকিন্দাও এ তথ্য নিশ্চিত করেন।

সামরিক বাহিনী জানিয়েছে, নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক এবং দুই জেনারেলের সঙ্গে সফররত একটি সরকারি প্রতিনিধিদলের সদস্যরাও ছিলেন। এ ছাড়া কয়েকজন সামরিক সদস্যও দুর্ঘটনায় নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সামরিক মুখপাত্র একেঙ্গে।

মধ্য আফ্রিকার খনিজসম্পদে সমৃদ্ধ দেশ ডিআরসি কয়েক দশক ধরে সংঘাতে জর্জরিত। বিশেষ করে রুয়ান্ডার সীমান্তবর্তী দেশটির পূর্বাঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী মূল্যবান খনিজসম্পদসমৃদ্ধ এলাকার নিয়ন্ত্রণ নিতে দীর্ঘদিন ধরে লড়াই করছে।

গত বছর থেকে কঙ্গোর সেনাবাহিনী বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে। এসব গোষ্ঠীর কয়েকটি দেশটির গুরুত্বপূর্ণ শহরও দখলে নিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews