1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কঠিন রোগে আক্রান্ত ইলিয়ানা ডিক্রুজ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

কঠিন রোগে আক্রান্ত ইলিয়ানা ডিক্রুজ

  • প্রকাশিত : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ২২৮ 0 বার সংবাদি দেখেছে

বিনোদন ডেস্ক // বিয়ে না করেই মা হয়েছেন বলিউড নায়িকা ইলিয়ানা ডিক্রুজ। এ নিয়ে কতম বিতর্ক হয়নি। পরে অবশ্য নিজের প্রেমিক ও সন্তানের ছবি পোস্ট করে ভালোবাসা উজাড় করেছিলেন তিনি।

এবার এক সাক্ষাৎকারে ইলিয়ানা জানালেন, মা হওয়ার পরই কঠিন রোগে আক্রান্ত হয়েছেন তিনি। ২০২৩ সালে আগস্ট মাসের প্রথম দিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন নায়িকা।

ভারতীয় গণমাধ্যমকে ইলিয়ানা জানিয়েছেন, সন্তান হওয়ার পর থেকেই প্রচন্ড অবসাদে ভুগছেন তিনি। অবসাদ এতটাই যে সন্তানের যত্নেও অনীহা রয়েছে তার। এ কারণে অপরাধবোধে ভুগছেন তিনি।

চিকিৎসকরা ইলিয়ানাকে জানিয়েছেন, তিনি পোস্টপার্টাম ডিপ্রেশনে ভুগছেন। এই রোগে অনেকেই ভুগে থাকেন সন্তানের প্রসবের পর। তবে ঠিক সময় চিকিৎসা না হলে, বড় আকারের বিপদ হতে পারে।

ইলিয়ানা জানিয়েছেন, এই মুহূর্তে তিনি প্রয়োজনীও ওষুধ খাচ্ছেন। নায়িকার সঙ্গী মাইকেল সর্বদাই তার পাশে রয়েছেন বলে জানান।

গত বছর এপ্রিল মাসেই মা হওয়ার সুখবর দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন ইলিয়ানা ডিক্রুজ। অভিনেত্রীর এই পোস্ট দেখা মাত্রই হইচই শুরু হয়েছিল নেটপাড়া থেকে বলিপাড়ায়। সন্তানের বাবার খোঁজ করেও কম ট্রলড হতে হয়নি তাকে। তবে সেসব পাত্তা দেননি তিনি। চুটিয়ে মাতৃত্ব উপভোগ করেছেন। আর এত সবের পর এখন গভীর অবসাদে ভুগছেন নায়িকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews