1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কলকাতায় বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

কলকাতায় বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৫৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে কলকাতায় এক বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছেন। সোমবার রাতে অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করে কলকাতা সংলগ্ন টেকনো সিটি থানার পুলিশ। আজ মঙ্গলবার তাকে বারাসাত আদালতে তোলা হবে।

নির্যাতনের ঘটনাটি ঘটেছে নিউটাউন বালিগুড়ি এলাকায়। পুলিশ সূত্রের খবর, দুই মাস বালিগুড়িতে ভাড়া থাকছিলেন কুমিল্লা জেলার বাসিন্দা সোহেল রানা। বিশেষ কাজে তিনি সম্প্রতি বাংলাদেশ থেকে কলকাতায় আসেন। পরিবারের অভিযোগ, সোহেল রানা বাড়ির মালিকের ১৪ বছরের মেয়েকে বেশ কয়েকদিন ধরে একাধিকবার যৌন নির্যাতন করেন। গত রোববার মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। পরিবারের পক্ষ থেকে সোমবার সকালে টেকনো সিটি থানায় লিখিত অভিযোগ জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews