1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কলাপাড়ায় আইসক্রীম নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

কলাপাড়ায় আইসক্রীম নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ১ মে, ২০২৩
  • ২২৬ 0 বার সংবাদি দেখেছে
পটুয়াখালী প্রতিনিধি // পটুয়াখালীর কলাপাড়ায় দোকান থেকে আইসক্রিম নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় জুনায়েদ নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার লতাচাপলি ইউনিয়নের পৌরগোজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদ পৌরগোজা গ্রামের নুরুজ্জামানের ছেলে।

সূত্র জানায়, দুপুর ১২টায় নিজেদের বাড়ির সামনের সড়কে গুরুতর আহত অবস্থায় জুনায়েদকে একা পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে কুয়াকাটা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মুমসাদ সায়েম পুনম তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা প্রাথমিক ভাবে ধারণা করছেন কোমড়ে গুরুতর আঘাতের ফলে মৃত্যু হয়েছে শিশুটির।

স্থানীয়রা জানান, আইসক্রিম আনতে রাস্তায় গিয়ে কোন যানবাহনের সাথে ধাক্কা লেগে শিশুটির মৃত্যু হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে আইসক্রিম পাওয়া গেছে। তবে কোন যানবাহন ঘটনাস্থলে পাওয়া যায়নি।

মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews