1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কলাপাড়ায় কোডেকে’র শিক্ষা উপকরণ বিতরণ, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা। ঝালকাঠিতে অসহনীয় লোডশেডিং চলমান, চরম ভোগান্তিতে জনজীবন! নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে বিষের মহোৎসব বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি বিএনপি সমর্থিত দিপু, সম্পাদক জামায়াত সমর্থিত জালাল ইউনিয়নে দেড় কিলোমিটার সড়ক নির্মাণে বদলে গেছে জনজীবন ৩৪ বছর বয়সেও উচ্চতা মাত্র ২৮ ইঞ্চি পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ  নরসিংদীতে বাড়িতে ঢুকে গুলি করে হত্যা

কলাপাড়ায় কোডেকে’র শিক্ষা উপকরণ বিতরণ, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা 

  • প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৪৮ 0 বার সংবাদি দেখেছে
oplus_0
ইমন আল আহসান, কলাপাড়া।।  পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ,খাতা ও পানির বোতল বিতরণ করেছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক। ১২ মে (মঙ্গলবার) সকাল ১১ টায় ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ। কোডেক এলাকা ব্যবস্থাপক ইসমাই শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.  কাউছার হামিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবে সাবেক সভাপতি হুমায়ুন কবির, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বেগম প্রমুখ ।
ইসলামপু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯০ জন শিক্ষার্থীদের মাঝে একটি স্কুল ব্যাগ, ছয়টি খাতা ও একটি পানির বোতল বিতরণ করা হয়। এছাড়াও কোডেক এর ঋনী সদস্য মুক্তা বেগমে এর কসমেটিক্স ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে যাওয়ায় তাকে সুরক্ষা তহবিল থেকে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থী ও গার্ডিয়ানরা অনেক আনন্দিত।  শিক্ষা উপকরণ পেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী প্রিয়ঙ্কা বলেন, আমারা স্কুল ব্যাগ, খাতা ও পানির বোতল পেয়ে অনেক আনন্দিত, আমরা বই খাতা ও পানির বোতল ব্যাগে নিয়ে নিয়মিত স্কুলে আসবো। আমাদের লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়বে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ ছাত্র গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলেন, আজকের সন্তান আগামীদিনের ভবিষ্যৎ  আমরা সকলে সকলের ছেলেমেয়ের দিকে খেয়াল রাখবো যাতে করে কোনো প্রকার খারাপ কাজে লিপ্ত না হয়। এক সময় ব্যাগ কেনার সামর্থ্য অনেকের ছিল না বলে মাথায়, কাঁধে বই নিয়ে স্কুলে যেতে হতো ।
এখন ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করছেন কমিউনিটি ডেভলপমেন্ট কোডেক এটা একটি ভালো উদ্যোগ জানিয়ে
প্রশংসা করেন ।পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া শাখা ব্যবস্থাপক মো: এনামুল হক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews