1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাজিরহাটে কৃষক কবির বেপারী হত্যার প্রতিবাদে মানববন্ধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

কাজিরহাটে কৃষক কবির বেপারী হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ 0 বার সংবাদি দেখেছে

রাসেল কবির,কাজিরহাট প্রতিনিধি :

বরিশালের মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানা সীমান্তবর্তী এলাকায় কৃষক কবির বেপারীকে কুপিয়ে ও গলা কেটে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কাজিরহাট থানার ভাসানচর ইউনিয়নের গাজিরহাট বাজারসংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত শনিবার বিকেলে প্রকাশ্য দিবালোকে মুলাদী উপজেলার চর বাহাদুরপুর গ্রামের কৃষক কবির বেপারীকে নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পাঁচ দিন অতিবাহিত হলেও এ ঘটনায় জড়িত মূল আসামিদের গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন তারা।

বক্তারা অভিযোগ করেন, হাবিল হাওলাদার মোবাইল ফোনে কবির বেপারীকে ডেকে বাড়ি থেকে নিয়ে যান। এরপর সেলিম বেপারী, জাকির বেপারী, আনোয়ার বেপারী, জামাল বেপারী, ড্রেজার মিজান হাওলাদারসহ আরও কয়েকজন হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি করেন তারা।

মানববন্ধন থেকে দ্রুত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কদমতলা ব্রিজ থেকে গাজিরহাট বাজার প্রদক্ষিণ করে পুনরায় কদমতলা ব্রিজ এলাকায় কাজিরহাট থানা সীমান্তবর্তী স্থানে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে নারী-পুরুষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে ইউসুফ বেপারী, ফোরকান মাঝি, কলম সরদার, আনিচ বেপারী, হারুন শিকদার, নুরুল ইসলাম, বিষাই খান, মোখলেছুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews