1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাজিরহাটে ভাই-বোনকে ঘিরে গুরুতর অভিযোগ, এলাকায় চাঞ্চল্য - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিসিসিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল উজিরপুরে ব্র‍্যাক এর উদ্যোগে বিনামূল্যে উন্নত জাতের হাঁসের বাচ্চা বিতরণ কাজিরহাটে ভাই-বোনকে ঘিরে গুরুতর অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গৌরনদী উপজেলার মাহিলাড়া মঠ সংলগ্ন ৪.৯৮ একর সরকারি ভিপি জমি অবৈধ দখলমুক্ত গৌরনদীতে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক গৌরনদীর প্রধান সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগ পার্সেন্টিজ ছাড়া ফাইল নড়েনা, মুক্তিযোদ্ধা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ বরিশালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী আসিফ আটক বাবুগঞ্জ উপজেলা এনসিপির ২২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা বরিশাল নগরীর উন্নয়ন কাজ পরিদর্শনে সিটি প্রশাসক শিরীন, স্থানীয়দের সঙ্গে মতবিনিময়

কাজিরহাটে ভাই-বোনকে ঘিরে গুরুতর অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

  • প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২২ 0 বার সংবাদি দেখেছে

রাসেল কবির , মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ।।

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৭ নম্বর ভাষানচর ইউনিয়নের খলিশার উত্তরপাড়া এলাকায় একই পরিবারের এক ভাই ও বোনকে ঘিরে ওঠা গুরুতর অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ বিচারের দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার শহীদ হাওলাদারের ছেলে রিপনের বিরুদ্ধে তার বোনের সঙ্গে অনৈতিক সম্পর্ক ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, মেয়েটি বর্তমানে প্রায় চার মাসের অন্তঃসত্ত্বা। তবে অভিযোগের পর থেকে অভিযুক্ত ভাই ও বোন দুজনই আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় মুসল্লিরা অভিযুক্ত যুবকের পিতা শহীদ হাওলাদারের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন, “আপনারা যে বিচার করবেন, আমি তা স্বাভাবিকভাবে মেনে নেব।”

ভাষানচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাইয়ুম চারু বলেন, “কিছু লোক আমার কাছে অভিযোগ নিয়ে এসেছিল। আমি তাদের আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছি। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারণ হওয়া উচিত এবং প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা তোফাল জানান, “আজ মসজিদে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। অভিযুক্তদের তিন দিনের মধ্যে হাজির করার কথা বলা হয়েছে। এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু বিচার চান।”

এ বিষয়ে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে আমরা বিভিন্ন মাধ্যমে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, অভিযোগগুলোর বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তদন্ত সম্পন্ন হয়নি। ফলে অভিযোগের সত্যতা আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। স্থানীয়দের প্রত্যাশা, বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews