1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
‘কাপুর পরিবারে সবচেয়ে শিক্ষিত আমি’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

‘কাপুর পরিবারে সবচেয়ে শিক্ষিত আমি’

  • প্রকাশিত : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৯ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন ডেস্ক // কাপুর পরিবারে নাকি সবচেয়ে শিক্ষিত রণবীর। তার চেয়ে বেশি পড়াশোনা নাকি আর কেউ করেননি। জনপ্রিয় টক শো ‘কফি উইথ কারণ’-এ অংশ নিয়ে রণবীর এই অভিজ্ঞতার কথা শেয়ার করেন। কারণ, পরিবারের ছেলেদের মধ্যে তিনিই প্রথম, যিনি একবারও ফেল না করে দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।

তিনি জানান, দশম শ্রেণির পরীক্ষার ফল প্রকাশের সময় তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। তখন বাবা ঋষি কাপুর পরিচালিত ‘আ অব লওট চলেঁ’ ছবির কাজে তাকে সহায়তা করছিলেন। এদিকে, তার মা নীতু কাপুর স্কুল থেকে ফল আনতে যান।

রণবীরের ভাষ্যমতে, সেদিন তার বন্ধু আয়েশা ফোন করে নীতু কাপুরকে জানান, তিনি ৫৪ দশমিক ৩ শতাংশ নম্বর পেয়ে পাস করেছেন। খবরটি শুনে নীতু কাপুর আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন।

রণবীর বলেন, তার পাসের খবরকে ঘিরে পরিবারে বড় করে পার্টির আয়োজন করা হয়েছিল। কারণ, কাপুর পরিবারের ছেলেদের মধ্যে এর আগে কেউ একবারেই দশম শ্রেণি পাস করতে পারেননি। শো এর সঞ্চালক কারণ জোহর এ বিষয়ে বিস্ময় প্রকাশ করলে রণবীর জানান, এই সাফল্যে তার ঠাকুরমার চোখেও আনন্দাশ্রু এসেছিল। সেই কারণেই তিনি মজা করে নিজেকে পরিবারের সবচেয়ে শিক্ষিত সদস্য বলে দাবি করেন।

উল্লেখ্য, কাজের ক্ষেত্রে রণবীর কাপুরকে শিগগিরই সঞ্জয় লীলা বনসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে আলিয়া ভাট ও ভিকি কৌশলের সঙ্গে দেখা যাবে। পাশাপাশি নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবিতে তিনি রামের চরিত্রে অভিনয় করছেন। ছবিতে সীতা চরিত্রে সাই পল্লবী, রাবণ চরিত্রে যশ, হনুমান চরিত্রে সানি দেওল এবং লক্ষ্মণ চরিত্রে রবি দুবে অভিনয় করছেন। ছবিটি দুই পর্বে মুক্তির পরিকল্পনা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews