1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কাবাডিতে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

কাবাডিতে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ২৬৬ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // চাইনিজ তাইপেকে হারিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে হ্যাটট্রিক শিরোপা জিতল বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচে ৪২-২৮ পয়েন্টে জয় পায় লাল-সবুজের দল।

আজ মঙ্গলবার পল্টনের ভলিবল স্টেডিয়ামে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল বাংলাদেশ।

নিজেদের সেরাটা মেলে ধরে তুহিন-রাসেলরা ২০-১৪ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে। দ্বিতীয়ার্ধে চাইনিজ তাইপের বিপক্ষে ব্যবধান বাড়াতে থাকে তারা। শেষ দিকে বড় ব্যবধানেই জয় তুলে নেয়।

এর আগে পোল্যান্ডকে হারিয়ে আসরে শুভ সূচনা করেছিল বাংলাদেশ। পরের দুই ম্যাচে আর্জেন্টিনাকে ও নেপালকে হারিয়েছিল। চতুর্থ ম্যাচে ইংল্যান্ডকে ৫৫-২৭ পয়েন্টে হারিয়ে সেমি নিশ্চিত করে। পরে পঞ্চম ম্যাচে ইরাককে হারিয়ে গ্রুপ সেরা হয়।

শেষ চারের ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় গত বাংলাদেশ। একইসঙ্গে কাবাডি বিশ্বকাপে খেলার টিকিটও পায় দলটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews