1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কোরবানির আমেজ নিয়ে এলেন শাকিব! - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

কোরবানির আমেজ নিয়ে এলেন শাকিব!

  • প্রকাশিত : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ২৪৮ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন প্রতিবেদক // কোরবানি ঈদে মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। গেল ক’দিন আগে প্রকাশ হয় এতে থাকা শাকিবের নতুন একটি লুকের ছবি। যেখানে ৮০ বছরের বৃদ্ধার রূপে ধরা দিয়েছেন তিনি। ‘প্রিয়তমা’ ঘিরে দর্শকমহলে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

মুক্তিকে সামনে রেখে এবার প্রকাশ হয়েছে এর প্রথম গান ‘কোরবানি কোরবানি’। গতকাল শনিবার সন্ধ্যায় শাকিবের ফেসবুক পেজে গানটি প্রকাশের ঘন্টাখানেকের মধ্যেই এতে প্রায় লাখখানেক রিঅ্যাকশন, ১৫ হাজারের বেশি মন্তব্য আর ভিউ হয়েছে প্রায় তিন লাখ।

কোরবানির ঈদের আগেই ‘কোরবানি কোরবানি’ গানটি শাকিব ভক্ত ও সিনেমাপ্রেমীদের মাঝে কোরবানির আমেজ নিয়ে এসেছে। যার কিছুটা হলেও প্রমাণ মেলে তার ফেসবুকে। গানটি প্রকাশের পর থেকেই ভক্তদের মাঝে যেন আনন্দের বন্যা বইছে।

‘কোরবানি কোরবানি’ গানটি তৈরি করেছেন ও গেয়েছেন কলকাতার আকাশ সেন। আর এতে শাকিবের পারফরমেন্স যেন দর্শক মন জয় করেছে। ‘প্রিয়তমা’ নির্মাণ করেছেন হিমেল আশরাফ। এই সিনেমায় শাকিবের নায়িকা কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

এছাড়াও আছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, এলিনা শাম্মী প্রমুখ। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে এটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। রোমান্টিক-অ্যাকশন ঘরানার এ সিনেমার কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews