1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গণভোটের রায় মেনে নিন, না হলে করুণ পরিণতি হবে: পরওয়ার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

গণভোটের রায় মেনে নিন, না হলে করুণ পরিণতি হবে: পরওয়ার

  • প্রকাশিত : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১২২ 0 বার সংবাদি দেখেছে
নিউজ ডেস্ক ।।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া জরুরি। পাঁচ কোটি মানুষের গণভোটের রায় অস্বীকার করলে দেশে নতুন সংকট সৃষ্টি হতে পারে। তিনি সতর্ক করে বলেন, ইতিহাস থেকে শিক্ষা না নিলে অতীতে কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসকদের মতো পরিণতি ভোগ করতে হবে।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ১১ দলীয় ঐক্য এ সেমিনারের আয়োজন করে।

তিনি অভিযোগ করেন, সংসদে বিরোধীদলীয় নেতা, চিফ হুইপসহ অন্যান্য সংসদ সদস্যদের কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা চলছে, যা তার ভাষায় বাকশাল-ধাঁচের দমননীতি। তিনি বলেন, সংবিধান নিয়ে সরকার পক্ষ কথা বললেও তা বোঝার সক্ষমতা অন্যদেরও রয়েছে।

আইনমন্ত্রী ও চিফ হুইপকে উদ্দেশ্য করে গোলাম পরওয়ার প্রশ্ন তোলেন, যারা গণভোটের পক্ষে ভোট দিয়েছেন, তারা এখন কেন সেটিকে অবৈধ বলছেন। তিনি এটিকে নিজেদের অবস্থান অস্বীকারের সামিল বলে উল্লেখ করে সত্য স্বীকার করার আহ্বান জানান এবং সংস্কার পরিষদের বৈধতা মেনে তা বাস্তবায়নের দাবি জানান।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, ক্ষমতায় আসার মাত্র দেড় মাসেই আপনারা ব্যাংক থেকে ৪২ হাজার কোটি টাকা লোন নিয়েছেন। রেমিট্যান্স কমছে, দ্রব্যমূল্য বাড়ছে এবং দেশে জ্বালানি সংকট প্রকট হচ্ছে। এই সংকট সমাধানের পরিবর্তে আপনারা ফ্যাসিবাদী শাসনের দিকে ঝুঁকছেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews