1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গরু চুরিতে বাধা দেওয়ায় ট্রাক চাপায় গৃহকর্ত্রীকে পিষে মারল চোরেরা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

গরু চুরিতে বাধা দেওয়ায় ট্রাক চাপায় গৃহকর্ত্রীকে পিষে মারল চোরেরা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ২২৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // সিরাজগঞ্জে গরু চুরি করে পিকআপ নিয়ে পালিয়ে যাচ্ছিল চোরের দল। টের পেয়ে বাড়ির গৃহকর্ত্রী ও তার ছেলে পিকআপের সামনে দাঁড়ায়। এ সময় তাদের চাপা দিয়ে পালিয়ে যায় চোরের দল। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান গৃহকর্ত্রী সেলিনা খাতুন (৪৫) গুরুতর আহত হন তার ছেলে জুবায়ের (২২)।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) ভোররাত ৪টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার পঞ্চ সারটিয়ার চরে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি দেখে পিকআপ ও চুরি করা গরু রেখেই পালিয়ে যায় চোরের দল।

নিহত সেলিনা খাতুন ওই গ্রামের আমির চাঁনের স্ত্রী। আহত জুবায়ের তাদের ছেলে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার এসআই হোসাইন আলী জানান, গভীর রাতে পঞ্চ সারটিয়ার আমির চাঁনের বাড়িতে গরু চুরি করতে যায় চোরের দল।

গোয়াল থেকে গরু খুলে পিকআপ ভ্যানে তোলার পর বাড়ির গৃহকর্ত্রী সেলিনা খাতুন ও তার ছেলে জুবায়ের টের পেয়ে বাইরে বেরিয়ে আসেন। তারা পিকআপের সামনে দাঁড়িয়ে চোর চোর বলে চিৎকার করতে থাকেন এবং থানায় ফোন করে পুলিশে খবর দেন। এ সময় পিকআপটি তাদের চাপা দিয়ে গরু দুটিসহ পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সেলিনা খাতুন আর ছেলে জুবায়ের আহত হয়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার সময় চর সারটিয়া এলাকায় পুলিশের গাড়ির সামনে পড়ে চোরদের পিকআপ। এ সময় তারা গরু ও পিকআপ রেখে পালিয়ে যায়। পিকআপটি জব্দ করে চুরি যাওয়া গরু উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews