1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গাজীপুরে পুলিশের গুলিতে ঝালকাঠির যুবক নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

গাজীপুরে পুলিশের গুলিতে ঝালকাঠির যুবক নিহত

  • প্রকাশিত : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ২৪২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে মো. রাসেল হাওলাদার (২৫) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে গাজীপুরের গাছা থানাধীন মালেকের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি মালেকের বাড়ি এলাকায় ডিজাইন এক্সপ্রেস গার্মেন্টসের কর্মী ছিলেন।

 

পরে গুলিবিদ্ধ অবস্থায় রাসেলকে প্রথমে টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেল সোয়া ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

 

গুলিবিদ্ধ রাসেলকে হাসপাতালে নিয়ে যাওয়া তার সহকর্মী রন্জু মিয়া জাগো নিউজকে বলেন, আমরা ডিজাইন এক্সপ্রেস লিমিটেডের কর্মী। রাসেল ইলেকট্রিশিয়ানের কাজ করতেন। আজ সোমবার কারখানা শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছিলেন। এক পর্যায়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বাধে। এসময় অফিস ছুটির পর বাসায় যাওয়ার পথে পুলিশের একটি গুলি এসে রাসেলের শরীরে লাগে।

তিনি জানান, পরে আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

নিহত পোশাকশ্রমিক রাসেল ঝালকাঠি সদর উপজেলার আব্দুল হান্নানের ছেলে। তিনি বর্তমানে গাজীপুর বাইপাস এলাকায় মালেকের বাড়ি এলাকায় ভাড়া থাকতেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews