1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গাজীপুরে রেলে নাশকতার ঘটনায় কাউন্সিলরসহ গ্রেপ্তার ৭ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

গাজীপুরে রেলে নাশকতার ঘটনায় কাউন্সিলরসহ গ্রেপ্তার ৭

  • প্রকাশিত : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২০২ 0 বার সংবাদি দেখেছে
গাজীপুরের শ্রীপুরের ভাওয়ালগড়ের বনখড়িয়া এলাকায় রেল লাইনে নাশকতার ঘটনায় গাজীপুর সিটি করপোরেশনের এক ওয়ার্ড কাউন্সিলরসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপ-কমিশনার মোহাম্মদ কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

 

উপ-কমিশনার মোহাম্মদ কামাল জানান, ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাজীপুর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়াসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এ ব্যাপারে আজ দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

গাজীপুরের ভাওয়াল গাজীপুর ও রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেলায় গত বুধবার ভোর ৪টার দিকে নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ঢাকার কমলাপুরগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনের যাত্রী আসলাম মিয়া নিহত ও লোকো মাস্টারসহ ৫ জন গুরুতর আহত হন। এছাড়া ওই ঘটনায় আহত হন অর্ধশতাধিক যাত্রী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews