1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার। - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার।

  • প্রকাশিত : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৮৭ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি।।

বরিশালের গৌরনদীতে পৃথক অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে ও মঙ্গলবার দুপুরে উপজেলার টরকী ও আশোকাঠী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা সহ তাদের গ্রেপ্তার করেন থানা পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে টরকী বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি দিদার হোসেন ও মুন্না মোল্লাকে ১৮০ পিচ ইয়াবা ও মাদক বিক্রির ৫৪ হাজার টাকা সহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুইজনই উপজেলার ভুরঘাটা এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে বিভিন্ন তানায় একাধিক মামলা রয়েছে। ওসি আরও বলেন, এঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক হৃদয় হাওলাদার জানিয়েছেন-মঙ্গলবার দুপুরে উপজেলার আশোকাঠী এলাকায় অভিযান চালিয়ে সাইদুল ইসলাম (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃতকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোবাইল কোর্ট পরিচালনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews