1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে যুবলীগের দু’গ্রুপে সংঘর্ষ, গুরুতর তিনজনকে বরিশালে প্রেরণ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

গৌরনদীতে যুবলীগের দু’গ্রুপে সংঘর্ষ, গুরুতর তিনজনকে বরিশালে প্রেরণ

  • প্রকাশিত : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৭৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশালের গৌরনদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার ধুরিয়াইল এলাকায় এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আহত সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামের যুবলীগ কর্মী শাওন হাওলাদার গ্রুপ এবং নন্দনপট্টি গ্রামের যুবলীগ কর্মী মাওলা সরদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ধুরিয়াইল এলাকায় দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মাওলা সরদার গ্রুপের সদস্যরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি কোপানোসহ পিটিয়ে  যুবলীগ কর্মী শাওন হাওলাদার (২৫), কালু বেপারী (২০), রাহাত খলিফা (১৯), আল আমিন সরদার (২৮), সাহাব হাওলাদার (২৩), মঈন শিকদার (২৫), শাওন শিকদারকে (২৩) আহত করে। তাদের মধ্যে শাওন, কালু বেপারী ও রাহাতকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শাওনের বাবা মো. হাবুল হাওলাদার বাদী হয়ে বুধবার সকালে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাযহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থাগ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews