1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: ৫ ব্যক্তি গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :

গৌরনদীতে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: ৫ ব্যক্তি গ্রেপ্তার

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ২৪৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরিশালের গৌরনদীতে সাংবাদিক পরিচয়ে মিষ্টির দোকানে চাঁদা দাবির অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পার্শ্ববর্তী মাদারীপুর জেলার বাসিন্দা আল মামুন (৪২), আব্বাস হাওলাদার (৪৪), লিখন মুন্সি (২৬), নাসির উদ্দিন তালুকদার (৪০) এবং এমদাদুল হক শেখ (৪২) নামের এই ৫ ব্যক্তি গতকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে বাঁকাই বাজারের নাহিদ হাসানের মিষ্টির দোকানে গিয়ে নিজেদের সাংবাদিক পরিচয় দেন এবং দোকানের ছবি তুলতে শুরু করে। এ সময় দোকান অপরিচ্ছন্ন জানিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় এ বিষয়ে সংবাদ প্রকাশ করা হবে বলে ভয়ভীতি দেখাতে থাকে। একইভাবে বাজারের মিলন বাড়ৈ এবং তাকিফের দোকানে গিয়েও অনুরুপ আচরণ করে। এবং সময় সংবাদ প্রকাশ না করতে চাইলে ৩টি দোকান থেকে দুই হাজার করে মোট ৬ হাজার টাকা দাবি করে। পরে বাজারের ব্যবসায়ীদের খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে নিয়ে আসে।

শুক্রবার (২৪ মার্চ) গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বরিশালটাইমসকে জানান, বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে বাঁকাই বাজারের নাহিদ হাসানের মিষ্টির দোকানে ওই পাঁচ ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে দোকানের ছবি তুলতে শুরু করে। এ সময় দোকান অপরিচ্ছন্ন জানিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় এ বিষয়ে সংবাদ প্রকাশ করা হবে বলে ভয়ভীতি দেখাতে থাকে। একই ঘটনা ঘটায় বাজারের মিলন বাড়ৈ ও তাকিফের দোকানে। এ সময় সংবাদ প্রকাশ না করতে চাইলে ৩টি দোকান থেকে দুই হাজার করে মোট ৬ হাজার টাকা দাবি করে।

এছাড়াও বাজারের আরেক দোকানী তরুলক্ষ নাথ নাগের কাছে নিজেদের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সদস্য পরিচয় দিয়ে দোকানসহ বাড়ির কাগজপত্র যাচাই করেন। এ সময় কাগজপত্র সঠিক নেই জানিয়ে তরুলক্ষ নাথ নাগের কাছে ৫ হাজার টাকা দাবি করেন।

ওসি আরও জানান, দোকানীদের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫ জনকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় বাঁকাই বাজারের মিষ্টির দোকানী মো. নাহিদ হাসান বাদী হয়ে মামলা করলে তাদের গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার (২৪ মার্চ) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews