1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
স্বামীর মুখে দুর্গন্ধ, থানায় অভিযোগ স্ত্রীর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

স্বামীর মুখে দুর্গন্ধ, থানায় অভিযোগ স্ত্রীর

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৩৮ 0 বার সংবাদি দেখেছে

দীর্ঘ ৪০ বছর সংসার করার পর বৃদ্ধ স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিলেন স্ত্রী। ৭২ বছরের ওই বৃদ্ধর বিরুদ্ধে ৬৫ বছর বয়সী স্ত্রীর অভিযোগ হলো- তার মুখে দুর্গন্ধ!

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) চাঁদপুরের শাহরাস্তি থানায় লিখিতভাবে এমন অভিযোগ দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।

 

শনিবার (৪ এপ্রিল) ওসি বলেন, স্বামীর মুখে দুর্গন্ধের অভিযোগ তুলেছেন স্ত্রী। তাতে একসঙ্গে তাদের থাকা কঠিন হয়ে উঠেছে। এই কারণেই থানা পুলিশের সাহায্য নিতে অভিযোগ করেছেন তিনি। তবে বিষয়টি দাফতরিকভাবে আমলে না নিয়ে স্বামী এবং স্ত্রীকে ডেকে দুজনের মধ্যে সমঝোতা করে দেয়া হয়েছে।
 
এদিকে, স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে অভিযোগকারী স্ত্রী বলেন, আমার স্বামীর মুখে এতো দুর্গন্ধ যে তার পাশে থাকাই কষ্টকর।
 
তবে স্ত্রীর এমন অভিযোগ মানতে নারাজ স্বামী। তিনি বলেন, সামান্য বিষয় নিয়েও তার স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি হয়। এতেই রাগ করে থানায় ছুটে যান তার স্ত্রী। তবে দুজনের মধ্যে মিটমাট হয়েছে বলেও জানান তিনি।
 
অন্যদিকে, সংসার করতে গিয়ে জীবনের প্রায় শেষ বয়সে এসে মুখের দুর্গন্ধের এমন অভিযোগ নিয়ে এলাকায় হাস্যরসের সৃষ্টি হয়।
 
খোঁজ নিয়ে জানা গেছে, ওই দম্পতির চার সন্তান রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews