1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চুলা জ্বালানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

চুলা জ্বালানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

  • প্রকাশিত : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১০৬ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সাগরদি দরগাহ বাড়ি ব্রিজ সংলগ্ন একটি তিনতলা ভবনের নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভবনটির জানালাগুলো উড়ে গেছে।

বুধবার (১৫ এপ্রিল) ফজরের নামাজের পর এ বিস্ফোরণের ঘটনায় দুইজন আহত হয়েছেন।

 

আহত মানিক চন্দ্র শীল ও তার ছেলে মৃদুল চন্দ্র শীলকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
 
ফায়ার সার্ভিস ও আহতদের সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গ্যাস সিলিন্ডার পরিবর্তন করা হয়। এরপর বুধবার ফজরের নামাজের পর মানিক চন্দ্র গ্যাসের চুলা জ্বালাতে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। ঘটনার সময় বাসায় মানিক ও তার ছেলে উপস্থিত ছিলেন। এতে মানিকের হাত ও পা পুড়ে যায় এবং তার ছেলে মাথায় আঘাত পান।
 
ফায়ার সার্ভিস বরিশাল সদর স্টেশনের সিনিয়র কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে এ বিস্ফোরণ ঘটেছে। এতে ভবনের নিচতলার একটি কক্ষে ক্ষয়ক্ষতি হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews