1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ছাত্রলীগকর্মীকে কুপিয়ে হত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

ছাত্রলীগকর্মীকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৯৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // সিলেট নগরের টিলাগড়ে অভ্যন্তরীণ কোন্দলের জেরে ধরে কুপিয়ে আরিফ মিয়া (১৯) নামে এক ছাত্রলীগকর্মীকে হত্যা করেছে অপর গ্রুপের কর্মীরা। সোমবার (২০ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে নগরের শাহী ঈদগাহ টিভি গেটের সামনে এ ঘটনা ঘটে।

আরিফ নগরের শাহী ঈদগাহ টিভি গেট এলাকার ফটিক মিয়ার ছেলে। তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত সরকার গ্রুপের সক্রিয় কর্মী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তাকে একা পেয়ে সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি ও সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিরণ মাহমুদ নিপু গ্রুপের কর্মী-সমর্থকরা কুপিয়ে খুন করেছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, পূর্ব বিরোধের জের ধরে সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি ও বর্তমান কাউন্সিলর হিরণ মাহমুদ নিপু গ্রুপের কর্মী জুনায়েদ (২০), আনাস (২০), রবি (২১), হেলাল (২৭), সাকিব (২০), মামুন (২৮)সহ অজ্ঞাতনামারা পূর্ব পরিকল্পিতভাবে আরিফের ওপর অতর্কিত হামলা চালায়।

এসময় আরিফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাতে মৃত্যু নিশ্চিত করে সড়কে ফেলে রেখে তারা চলে যায়। হামলাকারীরা তার বাম হাত, বাম উরু, পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে ১২টি আঘাত করেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের তার মৃত্যু হয়েছে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সদস্য বলরাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে জানতে এসএমপির শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়েরকে কল দিলে তিনি রিসিভ করেননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews