1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ছেলেকে কোলে নিয়ে ‘দ্বিতীয়বার’ বিয়ে করলেন ভারতীয় ক্রিকেটার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ছেলেকে কোলে নিয়ে ‘দ্বিতীয়বার’ বিয়ে করলেন ভারতীয় ক্রিকেটার

  • প্রকাশিত : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৩ 0 বার সংবাদি দেখেছে

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিচ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এই ভারতীয় অলরাউন্ডার। গতকাল মঙ্গলবার ভালোবাসা দিবসে সার্বিয়ান মডেল ও বলিউড অভিনেত্রীর সঙ্গে ফের দ্বিতীয় ইনিংসের মালা বদল করে তিনি।

এর আগে ২০২০ সালের ৩১ মে বিবাহবন্ধনে আবদ্ধ হন নাতাশা-হার্দিক। ইতোমধ্যে তাদের ঘর আলো করে একটি পুত্র সন্তান এসেছে। তবু আবার বিয়ের পিঁড়িতে বসেছেন। সেবার একটু তাড়াহুড়োর করেই বিয়ে করেছিলেন হার্দিক। কোভিডের জন্য কোনো অনুষ্ঠান করেননি। তেমন কাউকে আমন্ত্রণও জানাননি। শুধু আইনি বিয়ে হয়েছিল তাদের।

এবার নাতাশার ইচ্ছা মতোই অনুষ্ঠান করে আবার বিয়ে করার সিদ্ধান্ত নেন হার্দিক। আনুষ্ঠানিক বিয়ের জন্য বেছে নেন ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিনটিকে। রাজস্থানের উদয়পুরে বসেছিল তাদের বিয়ের আসর। একটি ছবিতে দেখা যায়, পুত্রকে কোলে নিয়ে আছেন বর হার্দিক। বাবার কোলে বসে মা নাতাশাকে চুমু খাচ্ছে ছেলে।

ছবিতে দেখা যায় নাতাশা পরেছেন দুধসাদা বাহারি গাউন। হার্দিক পরেছেন সাদা শার্ট এবং কালো স্যুট। বিয়েতে ভারতীয় দলের কয়েকজন সতীর্থরা ছাড়াও দু’পরিবারে ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুরা আমন্ত্রিত ছিলেন মঙ্গলবারের অনুষ্ঠানে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews