1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জবির ছাত্রী হল ও বিভাগ পেল নতুন নাম - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :
প্রকাশক ও সম্পাদক পরিষদ,বরিশাল এর বার্ষিক বনভোজন নির্বাচনের ব্যালট পেপার জেলায় জেলায় পাঠানো শুরু গণজোয়ারের ভয়ে বিলবোর্ড, ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে: নাহিদ ইসলাম ইউক্রেইনে রাশিয়ার ড্রোন হামলায় খনি শ্রমিকসহ ১২ জন নিহত সুযোগ পেলে রুগ্ন শিল্পকে বিকশিত করবো: তারেক রহমান নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়তে হবে পরবর্তী সরকারকে: উপদেষ্টা দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ মোরেলগঞ্জে দাঁড়িপাল্লা মার্কার পথসভা অনুষ্ঠিত নড়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত সাইন্সল্যাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য পারিবারিক মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জবির ছাত্রী হল ও বিভাগ পেল নতুন নাম

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৫৫ 0 বার সংবাদি দেখেছে
158

নিজস্ব প্রতিবেদক // নাম পরিবর্তনের ধারাবাহিকতায় পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’-এর নাম পরিবর্তন করে ‘নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হল’ রাখা হয়েছে। পাশাপাশি ‘ভাস্কর্য’ বিভাগের নাম পরিবর্তন করে করা হয়েছে ‘ত্রিমাত্রিক শিল্প ও নকশা’।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেট সভায় ছাত্রী হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা অফিস আদেশে সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রকাশ করা হয়।

ছাত্রী হলটি প্রতিষ্ঠাকাল থেকে ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’ নামে পরিচিত ছিল। ২০২৪ সালের ১৩ মে উপাচার্য অধ্যাপক সাদেকা হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৯৫তম সভায় ‘বেগম’ শব্দ বাদ দিয়ে ‘বঙ্গমাতা শেখ’ যুক্ত করে নাম পরিবর্তন করে রাখা হয় ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’।

নতুন নামকরণে স্থান পেয়েছেন নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী, যিনি উপমহাদেশের অন্যতম নারী সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ হিসেবে নারী শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা রেখেছেন।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৭৪তম সভা ও সিন্ডিকেটের ১০১তম সভায় ‘ভাস্কর্য’ বিভাগের নতুন নাম ‘ত্রিমাত্রিক শিল্প ও নকশা’ অনুমোদন করা হয়।

ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক ও সভাপতি ইমাম হোসেন সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘ইউজিসির অনুমোদন এবং নতুন আঙ্গিকে সিলেবাস তৈরির পর পাঠদান কার্যক্রম শুরু হবে।’’

নাম পরিবর্তনের কারণ সম্পর্কে তিনি বলেন, ‘‘সময়ের চাহিদা বিবেচনায় বিভাগের নতুন নামকরণ করা হয়েছে। আমাদের শিক্ষার্থীরা যেন প্রযুক্তিগত জ্ঞান বাড়ানোর পাশাপাশি কর্মক্ষেত্রে যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের আরও যোগ্য করে তুলতে পারে, সেজন্যই নতুন নামকরণ করা এবং সেভাবেই সিলেবাস সাজানো হবে।’’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews