1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জাপানে প্রচণ্ড ঝড়ে কার্গো জাহাজ ডুবি, নিখোঁজ ৮ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

জাপানে প্রচণ্ড ঝড়ে কার্গো জাহাজ ডুবি, নিখোঁজ ৮

  • প্রকাশিত : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ২৩৮ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // জাপানের দক্ষিণ-পশ্চিম উপকূলে রাতে একটি মালবাহী জাহাজ ডুবে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। ৮ জন এখনো নিখোঁজ রয়েছেন।

জাহাজটিতে ১৪ জন চীনা এবং ৮ জন মিয়ানমারের নাগরিক ছিল বলে জানিয়েছে কোস্টগার্ড।

বুধবার স্থানীয় সময় ভোররাত পৌন ৩টার দিকে জাপানের বন্দরশহর নাগাসাকি ও দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের মধ্যবর্তী সাগরে জাহাজটি ডুবে যায়।

হংকংয়ে রেজিস্ট্রিকৃত ৬৬৫১ টনি জাহাজ ‘জিনতিয়ান’ মঙ্গলবার গভীর রাতে বিপদ সঙ্কেত দিয়েছিল বলে জাপানের কোস্ট গার্ড জানিয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি থেকে এক ব্যক্তি জানিয়েছিলেন সেটি কাত হয়ে পানিতে ডুবে যাচ্ছে।

পরের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, জাহাজটির ২২ ক্রু সদস্যের সবাইকে লাইফবোটে তোলা হয়েছে; ক্রুদের সবাই চীন ও মিয়ানমারের নাগরিক।

জাপান সরকারের শীর্ষস্থানীয় এক মুখপাত্র হিরোকাজু মাতসুনো জানান, কোস্টগার্ড অবিলম্বে নাগাসাকি শহরের পশ্চিমে ওই এলাকায় থাকা টহল জাহাজ ও আকাশযানগুলোকে ডেকে সাহায্য চায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews