1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

  • প্রকাশিত : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৪৫ 0 বার সংবাদি দেখেছে

ক্রীড়া প্রতিবেদক // জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শুক্রবার (১ আগস্ট) স্বাগতিক জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে আজিজুল হক তামিমের নেতৃত্বাধীন দল।

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজে চার ম্যাচ শেষে বাংলাদেশের সঙ্গে দক্ষিণ আফ্রিকার সমান ৬ পয়েন্ট রয়েছে। জিম্বাবুয়ে চার ম্যাচে হেরে এখনো কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি। ফলে দুই ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ফাইনালে উঠেছে। শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে আগামী ১০ আগস্ট হারারেতে।

টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক আজিজুল তামিম। ব্যাট করতে নেমে টাইগার বোলারদের আগুনে বোলিংয়ে মাত্র ২২.৩ ওভারে ৮৯ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। পেসার ইমন ২৭ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। স্বাধীন ইসলাম ও সানজিদ মজুমদার নিয়েছেন দুটি করে উইকেট।

৯০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ দলীয় ৫ রানে প্রথম উইকেট হারায়। ওপেনার রিফাত বেগ শূন্য রানে ফেরেন শেল্টন মাজভিতোরের বলে। দলীয় ৩৯ রানে দ্বিতীয় উইকেট পড়লেও অধিনায়ক আজিজুল তামিম ও রিজান হোসেন তৃতীয় উইকেটে অবিচ্ছেদ্য ৫২ রানের জুটি গড়ে জয় নিশ্চিত করেন। ফলে ২০৯ বল হাতে রেখে ৮ উইকেটে জয় পায় লাল-সবুজের তরুণরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews