1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জ্ঞানবাপী মসজিদে পূজা চলবে: হাইকোর্টের রায় - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

জ্ঞানবাপী মসজিদে পূজা চলবে: হাইকোর্টের রায়

  • প্রকাশিত : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৮ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // ভারতের জ্ঞানবাপী মসজিদের চত্বরে পূজা চলবে বলে রায় বহাল রেখেছেন এলাহাবাদ হাইকোর্ট। আজ সোমবার এলাহাবাদ হাইকোর্ট মুসলিম পক্ষের আবেদন খারিজ করে দেয়। অর্থাৎ জ্ঞানবাপী মসজিদের ‘ব্যস জি কা তয়খানাতে’ হিন্দুদের পুজোপাঠ জারি থাকবে। ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ভারতের উত্তরপ্রদেশের জ্ঞানবাপী মসজিদের তহখানায় পূজা করার অনুমতি দিয়েছিলেন বারাণসীর জেলা আদালত। পরে এ নির্দেশনা বাতিল চেয়ে মুসলিমদের পক্ষ থেকে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করা হয়। এবার রায়ে পূজার পক্ষেই নির্দেশনা আসলো।

এর আগে গত ৩১ জানুয়ারি জ্ঞানবাপী মসজিদের তহখানায় পূজা করার অনুমতি দেন বারাণসী জেলা আদালত। এ অনুমতির কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে পূজা ও আরতি করা হয়। পূজার সময় উপস্থিত ছিল প্রশাসনের লোকজনও। জেলা আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি।

হিন্দুত্ববাদী শাসক যোগী আদিত্যনাথের রাজ্যের একদল হিন্দু দাবি করেছে, জ্ঞানবাপী মসজিদের ওজুখানা চত্বরে অসম্পূর্ণ শিবলিঙ্গের অস্তিত্ব মিলেছে। এ ছাড়া মসজিদটিতে হনুমান, বিষ্ণু, নান্দীর মূর্তিও থাকারও দাবি করছে তারা। তাই তাদের পূজা করতে দিতে হবে। এক পর্যায়ে ঘটনাটি আদালত পর্যন্ত গড়ায়। বারাণসি ও এলাহাবাদ হাইকোর্টে রায় আসে যে সেখানে পূজা চলবে। বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়ালের সিঙ্গেল বেঞ্চ এদিন এই রায় দেয়।

এই জয়ের পর আইনজীবী বিষ্ণু শংকর জৈন বলেন, ‘আঞ্জুমান ইন্তেজামিয়ার প্রথম আবেদনই খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। ১৭ এবং ৩১ জানুয়ারি বারাণসী জেলা আদালতের রায় বহাল রাখার কথা জানিয়েছে হাইকোর্ট। অর্থাৎ জ্ঞানবাপী মসজিদের ব্যস জি কা তহখানাতে পূজা চলবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews