1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
টস জিতে আবারও বাংলাদেশের ফিল্ডিং, একাদশে যারা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

টস জিতে আবারও বাংলাদেশের ফিল্ডিং, একাদশে যারা

  • প্রকাশিত : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২১৩ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // শ্রীলংকার বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয় ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তৃতীয় টি-টোয়েন্টি তাই পরিণত হয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচে। আগের দুই ম্যাচের মতোই মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিদ্ধান্তও এসেছে আগের মতোই; ফিল্ডিং।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। তবে শ্রীলংকার একাদশে এসেছে দুইটি পরিবর্তন। ইনজুরিতে আক্রান্ত মাথিশা পাথিরানার পরিবর্তে এসেছেন নুয়ান থুশারা। আর ওয়ানিন্দু হাসারাঙ্গাকে জায়গা দিতে বাদ দেওয়া হয়েছে দিলশান মাদুশঙ্কাকে।

সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৩ রানে হেরে গিয়েছিল বাংলাদেশ। শ্রীলংকার দেওয়া পাহাড়সম লক্ষ্যেও টাইগাররা জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলির বীরোচিত ব্যাটিংয়ে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে তো লংকানদের রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ১১ বল হাতে রেখে পেয়েছে ৮ উইকেটের সহজ জয়। দুর্দান্ত ব্যাটিং করেছেন অধিনায়ক শান্ত ও তাওহীদ হৃদয়।

বাংলাদেশের জন্য এই ম্যাচটি ইতিহাস গড়ারও একটি বড় সুযোগ। এর আগে কখনো শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতেনি টাইগাররা। সর্বোচ্চ সাফল্য ছিল ২০১৭ সালে সিরিজ ড্র।

দুই দলের একাদশ

বাংলাদেশ: লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, জাকের আলী, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, ও শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা: আবিষ্কা ফার্নান্দো,কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাউইক্রমা, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসরাঙ্গা (অধিনায়ক), মহেশ থিকশানা, বিনুরা ফার্নান্দো ও নুয়ান থুশারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews