1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
টাইগার স্কোয়াডে ফিরলেন সাকিব-সৌম্য-মোস্তাফিজ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

টাইগার স্কোয়াডে ফিরলেন সাকিব-সৌম্য-মোস্তাফিজ

  • প্রকাশিত : বুধবার, ৮ মে, ২০২৪
  • ২০৭ 0 বার সংবাদি দেখেছে
স্পোর্টস ডেস্ক // জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১০ মাস পর দলে ফিরছেন সাকিব আল হাসান। এছাড়া আইপিএল ফেরত মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকারকেও দলে ফেরানো হয়েছে।

বিসিবির এক প্রেস রিলিজে জানানো হয়, শেষ দুই ম্যাচে বাদ দেওয়া হয়েছে ব্যাটার পারভেজ হোসেন ইমন ও অলরাউন্ডার আফিফ হোসেনকে। পেসার শরিফুল ইসলামকে বিশ্রাম দেওয়া হয়েছে।

তারকা অলরাউন্ডার সাকিব সবশেষ গত বছরের জুলাইয়ে সিলেটে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন। মোস্তাফিজ অবশ্য চলতি বছরের মার্চে সিলেটেই শ্রীলংকার বিপক্ষে নিজের শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন। সৌম্য সরকারও শ্রীলংকার বিপক্ষে সেবার মাঠে নেমেছিলেন।

আগামী ১০ ও ১২ মে মিরপুরে শেষ দুই ম্যাচে মুখোমুখি হবে দুই দল। চতুর্থ টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এরপর সকাল ১০টায় পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি শুরু হবে। বাংলাদেশ চট্টগ্রামে ৩-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে।

শেষ দুই টি-টোয়েন্টির বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews