1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
টানা ১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

টানা ১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২০১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // দেশের মানুষের জন্য ৭ নভেম্বর গুরুত্বপূর্ণ দিন। বর্তমান প্রজন্মকে এদিনের ইতিহাস থেকে দূরে সরে রাখা হয়েছিল। তাই ব্যাপকভাবে এই দিনের ইতিহাস ও গুরুত্ব ছড়িয়ে দিতে বিএনপি ১০ দিনের কর্মসূচি হাতে নিয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কর্যালয়ে এক যৌথ সভা শেষে এ কর্মসূচির কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, জনদুর্ভোগের কথা চিন্তা করে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালি ৮ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে।

কর্মসূচি:

৭ নভেম্বর সকাল ৬টায় সারাদেশে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, বিকালে শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান। ৬ নভেম্বর আলোচনা সভা। ৮ নভেম্বর রাজধানীতে র‌্যালি অনুষ্ঠিত হবে, এদিন জেলা ও বিভাগীয় পর্যায়ে র‌্যালি হবে। এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠন নিজেদের মত আলাদা করে কর্মসূচি করবেন। কেন্দ্রের সঙ্গে আলোচনা করে জেলা পর্যায়ে কর্মসূচি পালন করতে পারবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এ যৌথসভা অনুষ্ঠিত হয়। দলের পক্ষ থেকে জানায় যৌথ সভায় সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিব, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র নেতৃবৃন্দ, ঢাকা বিভাগের সকল মহানগর ও জেলা সভাপতি/আহবায়ক, সাধারণ সম্পাদক / সদস্য সচিব এবং কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/আহবায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews