1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

  • প্রকাশিত : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ২৪০ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক। শনিবার (১৫ জুলাই) রাত ১০ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বগুড়া জেলার ধুনট উপজেলার শ্যামগাতী গ্রামের জাকির হোসেনের স্ত্রী খাদিজা বেগম (২৫) ও জহির রায়হানের মেয়ে ফাতেমা খাতুন জীম (১৮)।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর ঘটনা বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে বগুড়া থেকে একটি ট্রাক সিরাজগঞ্জে আসছিল।

ট্রাকটি বগুড়া নগরবাড়ী মহাসড়কের রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে পৌঁছে একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে চাকায় পিষ্ট হয়ে খাদিজা ও ট্রাকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় কলেজছাত্রী জিমের মত্যু হয়। ট্রাকটি ধানগড়া এলাকায় পৌঁছালে স্থানীয়রা আটক করেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ট্রাকটি হাটিকুমরুল হাইওয়ে পুলিশের কাছে পাঠানো হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews