1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২০৮ 0 বার সংবাদি দেখেছে

ফরিদপুর প্রতিনিধি // ফরিদপুরের আলফাডাঙ্গায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল মোল্যা (৩৮) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) উপজেলার বানা ইউনিয়নের টোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এদিন সন্ধ্যায় এ ঘটনায় বিদ্যুৎ কর্তৃপক্ষ থানায় মামলা করেছে।

শুক্রবার সকালে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বাবুল মোল্যা একই উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা মধ্যপাড়া এলাকার মৃত. শুকুর মোল্যার ছেলে।

থানা সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের টোনাপাড়া গ্রামের কামাল মোল্যার বাড়ির সামনের সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির নিচে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে এক যুবককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাবুল মোল্যার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। এ সময় মৃত ব্যক্তির ডান হাতে বৈদ্যুতিক শকের চিহ্ন পাওয়া যায়। পুলিশের ধারণা, বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় বৈদ্যুতিক শক খেয়েই তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ থানায় মামলা করেছেন। মামলা নম্বর- ১১।

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির আলফাডাঙ্গা সাব জোনাল অফিসের এজিএম প্রকৌশলী ফাহিম হোসেন ইভান বলেন, একটি চক্র বিভিন্ন স্থানে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে চলেছে। নিহত ব্যক্তিও ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। রাস্তার পাশে বৈদ্যুতিক পুলের নিচে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে মামলা করা হয়েছে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন জানান, ওই ব্যক্তি দিন মজুরির পাশাপাশি চুরি করতেন। ওই ব্যক্তির লাশ রাস্তার পাশে যেখানে পড়ে ছিল সেখানে পল্লী বিদ্যুতের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ছিল। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি তার সহযোগীদের নিয়ে ওই বৈদ্যুতিক ট্রান্সফরমারটি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews