1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ট্রেনের আগুনে পুড়ে কয়লা মা ও কোলের শিশু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

ট্রেনের আগুনে পুড়ে কয়লা মা ও কোলের শিশু

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বিমানবন্দর রেলস্টেশনে নামলে ভালো হয়, না কমলাপুরে। মৃত্যুর কিছু আগে ট্রেনের মধ্যে এরকম কথা হচ্ছিল হাবিবুর রহমান সাঙ্গে আগুনে পুড়ে মারা যাওয়া বোন নাদিয়া আক্তার পপির। তখন শিশুসন্তান ইয়াসিন তার মা পপির কোলে ঘুমিয়ে ছিল। কোথাও আর নামা হলো না তাদের। দুর্বৃত্তের দেওয়া আগুনে মায়ের কোলে ঘুমন্ত অবস্থাতেই আগুনে পুড়ে মারা গেল শিশু ইয়াসিন সঙ্গে তার মাও। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস নামে একটি ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। সেই আগুনে পুড়ে চারজন ট্রেন যাত্রী মারা যায়। এদের মধ্যে দুইজন হচ্ছেন নাদিয়া আক্তার পপি ও তার শিশুসন্তান ইয়াসিন।

নিহত শিশুর মামা হাবিব বলেন, ট্রেনে পাশাপাশি সিটে বসা ছিলাম আমরা। আমার সঙ্গে ছিলেন ইয়াসিনের বড় ভাই ফাহিম। আর বড় বোন পপির কোলে ঘুমিয়ে ছিল তার ছোট সন্তান ইয়াসিন। ট্রেনে আগুনের ঘটনার কিছু আগে কথা হচ্ছিল আমাদের। আমরা বোন পপি আমাকে বলছিল, কোথায় নামলে ভালো হয় বিমানবন্দর রেল-স্টেশন নাকি কমলাপুরে।

কারণ তারা জানত মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটির তেজগাঁও রেল-স্টেশনে থামার কথা না। এরই মধ্যে ট্রেনটির তেজগাঁও রেলস্টেশনে থামলে তাদের বগি থেকে কয়েকজন লোক নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই ট্রেনের পিছনে আগুন ধরে যায়। তখন হাবিব, তার ভাগিনা শিশু ফাহিমকে নিয়ে দ্রুত বের হতে পারলেও তার বোন ও বোনের কোলে ঘুমিয়ে থাকা ইয়াসিনকে নিয়ে বের হতে পারেনি।

তিনি আরো জানান, হঠাৎ দেখা গেল ট্রেনের ভেতরে প্রচণ্ড ধোয়া। তারপরে যাত্রীদের আগুন আগুন বলে চিৎকার। ধোয়ার কারণে একে অপরকে দেখা যাচ্ছিল না। মার কোলে ঘুমিয়ে থাকা শিশু ইয়াসিন সেই আগুনে পুড়ে মারা যায়। হাবিব আবেগ জনিত কণ্ঠে বলেন, শিশু তো শান্তিতে নিরাপদে মার কোলে ঘুমিয়ে ছিল। ট্রেনে দেওয়া আগুন কেড়ে নিল মার কোলে নিরাপদে ঘুমিয়ে থাকা শিশুসহ তার মার প্রাণ।

তাদের বাড়ি নেত্রকোনার সদর উপজেলার বরুনা গ্রামে। নিহত পপির বাবার বাড়ি ও শ্বশুর বাড়ি একই গ্রামে। ৩ ডিসেম্বর তারা বেড়ানোর উদ্দেশ্যে গ্রামের বাড়ি গিয়েছিলেন। সেখান থেকেই ঢাকায় ফেরার উদ্দেশ্যে গত রাতে নেত্রকোনা থেকে রাত ১২টার দিকে মোহনগঞ্জ এক্সপ্রেসের রওনা দিয়েছিলেন। ভোরে তাদের ঢাকায় পৌঁছানোর কথা ছিল।

ঢাকা মেডিকেল হাসপাতালে পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় চারটি মৃতদেহ রেলওয়ে থানা পুলিশ লাশ বহন করা ব্যাগে করে হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত হলেও অপর দুজনের মৃতদেহ শনাক্ত এখনো হয়নি। তিনি আরো জানান, ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় নুরুল হক (৪২) নামে এক যাত্রী আহত হয়ে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তিনি ঘটনার সময় ট্রেন থেকে নামতে গিয়ে মাথায় আঘাত পান। ভোর ৫টা ৪ মিনিটে তেজগাঁও রেলস্টেশনে ট্রেনে আগুনের সংবাদে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে। পরে একটি বগি থেকে শিশুসহ তারা ৪টি মরদেহ উদ্ধার করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews