1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ডিসেম্বরের শেষে বাড়তে পারে শীত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

ডিসেম্বরের শেষে বাড়তে পারে শীত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২০৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // দেশে কিছুদিন ধরেই শীতের তীব্রতা মোটামুটি একই রকম আছে। আবহাওয়া অফিস বলেছে, আগামীকাল বুধবার পর্যন্ত তাপমাত্রা তেমন বাড়া বা কমার সম্ভাবনা নেই। পরদিন বৃহস্পতিবার সারা দেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে। শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে পারে।

ফলে সামগ্রিকভাবে আগামী কিছুদিন শীতের তীব্রতা বাড়ার তেমন সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা। তবে চলতি মাসের (ডিসেম্বর) শেষের দিকে তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন গতকাল রাতে বলেন, ‘২১ ডিসেম্বর পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রা তেমন বাড়া বা কমার সম্ভাবনা কম। ২১ তারিখ (বৃহস্পতিবার) তাপমাত্রা সামান্য কমতে পারে।

এরপর সারা দেশে তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে। আকাশে কিছু মেঘ জড়ো হয়েছে। মূলত এর প্রভাবেই তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।’
সব মিলিয়ে আগামী কিছুদিন শীতের তীব্রতা বাড়ার তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানান মনোয়ার হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews