1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঢাকা-২০ : বেনজির নৌকা, মোহাদ্দেছ কাঁচিসহ প্রতীক পেলেন ৭ প্রার্থী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

ঢাকা-২০ : বেনজির নৌকা, মোহাদ্দেছ কাঁচিসহ প্রতীক পেলেন ৭ প্রার্থী

  • প্রকাশিত : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৫ 0 বার সংবাদি দেখেছে

খোকন হাওলাদার, আশুলিয়া প্রতিনিধি (ঢাকা) // দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন সাত প্রার্থী।

সোমবার (১৮ ডিসেম্বর) ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান এসব প্রতীক বরাদ্দ করেন।

এতে আওয়ামী লীগ মনোনীত ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ নৌকা প্রতীক পেয়েছেন। তার অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মোহাদ্দেছ হোসেন পেয়েছেন কাঁচি প্রতীক।

এছাড়া ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী এমএ মালেক ট্রাক প্রতীক, জাতীয় পার্টির খান মোহাম্মদ ইসরাফিল লাঙ্গল প্রতীক, বাংলাদেশ সুপ্রিম পার্টির মিনহাজ উদ্দিন একতারা প্রতীক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আমিনুর রহমান ছড়ি প্রতীক ও এনপিপির রেবেকা সুলতানা পেয়েছেন আম প্রতীক।

বেনজির আহমদ, এমএ মালেক ও মোহাদ্দেছ হোসেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দল মনোনয়ন দেয় পুরনো প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য বেনজির আহমদকে। মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হন এমএ মালেক ও মোহাদ্দেছ হোসেন।

স্থানীয় ভোটারদের মতে, এবারে ঢাকা-২০ আসনে মূল লড়াই হবে বর্তমান সংসদ সদস্য বেনজির আহমদ ও সংসদ সদস্য হতে উপজেলা চেয়ারম্যানের পদ ত্যাগ করা মোহাদ্দেছ হোসেনের মধ্যে। এগিয়ে রয়েছেন এমএ মালেকও।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews