1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
তরইলিশা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট ও অনিয়মের অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

তরইলিশা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট ও অনিয়মের অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১১৫ 0 বার সংবাদি দেখেছে

মুন্না খান,  ভ্রাম্যমাণ প্রতিনিধি।। 

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের তরইলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট ও দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। এতে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবক ও স্থানীয়রা।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে মোট পাঁচজন শিক্ষক-শিক্ষিকা কর্মরত থাকলেও বর্তমানে দুইজন ছুটিতে আছেন। এর মধ্যে সহকারী শিক্ষক মিজানুর রহমান কোনো ধরনের অনুমতি বা লিখিত দরখাস্ত ছাড়াই অনুপস্থিত রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে মাত্র দুইজন শিক্ষিকার ওপর বিদ্যালয়ের পাঠদানসহ সব কার্যক্রম পরিচালনার চাপ পড়েছে।

বর্তমানে প্রধান শিক্ষক ছুটিতে থাকায় দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষিকা তানজিলা। তিনি জানান,
“মিজান স্যার আমাকে কিছু না জানিয়ে ছুটিতে গেছেন। কোনো দরখাস্তও দেননি। পরে অন্য একজন শিক্ষিকার কাছ থেকে বিষয়টি জানতে পারি।”

অভিভাবকদের অভিযোগ, শিক্ষক সংকটের কারণে নিয়মিত ক্লাস ব্যাহত হচ্ছে। পাঁচজনের মধ্যে দুইজন বৈধ ছুটিতে এবং একজন অনুপস্থিত থাকায় কার্যত দুইজন শিক্ষক দিয়ে পুরো বিদ্যালয় পরিচালনা করতে হচ্ছে, যা শিক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলছে।

এদিকে কয়েকজন শিক্ষার্থী জানায়, সহকারী শিক্ষক মিজানুর রহমান নিয়মিত স্কুলে আসেন না। এমনকি অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরেই অনিয়মিত।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews