
আজ রাজধানীর উত্তরায় দুস্থ ও দরিদ্রদের মধ্যে ঈদ উপহার বিতরণকালে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ‘অন্য দেশের বিভিন্ন অস্ত্রধারী সংগঠন ও সন্ত্রাসীরা আমাদের দেশে ঢুকে ব্যাংক লুট করছে, হামলা করছে। তারা বাংলাদেশের থানা লুট করছে, অস্ত্র লুট করছে। মানুষ হত্যা করছে। একই জেলার বেশ কয়েকটি থানায় আক্রমণ করেছে, ব্যাংক লুট করেছে।’
তিনি বলেন, ‘এদিকে কুষ্টিয়াসহ সারা বাংলাদেশে মনে হচ্ছে ডাকাতদের রাজত্ব চলছে। মনে হচ্ছে এখানে কোনো ভদ্রলোক বাস করছে না। মনে হচ্ছে অর্থসহ সবকিছুর মালিক এ ডাকাতরা। সরকার কোনো নিরাপত্তা দিতে পারছে না।’
তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র তো নেই-ই; একটি দেশ বার বার আমাদের সীমান্তে আক্রমণ করছে, প্রায় প্রতিদিন গুলি করে মানুষ হত্যা করছে। সুতরাং মানুষের অধিকার রক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’
এ সময় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন আহেমদ, আব্দুর রাজ্জাক, আতাউর রহমান প্রমুখ।