1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে যা বললেন সামান্থা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে যা বললেন সামান্থা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২০৪ 0 বার সংবাদি দেখেছে

বিনোদন ডেস্ক // দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ২০১৭ সালে সামান্থার সঙ্গে নাগা চৈতন্যের বিয়ে হয়। চার বছর পর তাদের বিচ্ছেদ হয়ে যায়। তার ক্যারিয়ার যখন ঊর্ধ্বমুখী, ঠিক তখনই তোলপাড় সামান্থার ব্যক্তিগত জীবন। তাদের বিবাহবিচ্ছেদের পর থেকে বিস্তর জলঘোলা হয়েছে। গত দুবছরে অনেকবার গুঞ্জন এসেছে তাদের এক হওয়ার। যদিও এর মাঝে সামান্থার প্রাক্তন স্বামী নাগার সঙ্গে শোভিতা ধূলিপালার প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছে। শোানা যায়, নাগার বিয়ের জন্য নাকি পাত্রীও খুঁজছিল তার পরিবার। কিন্তু সামান্থা কী ভাবছেন? ফের বিয়ের পিঁড়িতে বসবেন কি অভিনেত্রী? বরাবর উত্তর দিলেন সামান্থা।

সম্প্রতি সোশ্যল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে কথোপকথনে মজেছিলেন সামান্থা। সেখানে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। তাকে জিজ্ঞেস করা হয়, আপনি কি দ্বিতীয় বিয়ে করবেন? উত্তরে পরিসংখ্যান তুলে ধরেন সামান্থা।

তিনি বলেন, ব্যাপারটা কেমন জানেন, এই মুহূর্তে দেশে প্রথম বিয়ে ভাঙার গড় প্রায় ৫০ শতাংশ, তেমনই দ্বিতীয় ও তৃতীয় বিবাহবিচ্ছেদের হার প্রায় শতকরা ৬৭ শতাংশ ও ৭৩ শতাংশ। সব মিলিয়ে পরিসংখ্যানই বলে দিচ্ছে, এটা একেবারেই একটা ভুল ভাবনা।

নাগার সঙ্গে বিবাহবিচ্ছেদের পরই মায়োসাইটিস রোগে আক্রান্ত হন অভিনেত্রী। এটি এমন একটি রোগ, যেখানে আক্রান্তের পেশি ভঙ্গুর হতে শুরু করে। সেই সময় অসহ্য কষ্ট করেন অভিনেত্রী। তবে ঘুরে দাঁড়িয়েছেন সামান্থা।

জীবনের যন্ত্রণাদায়ক দুটি বছর প্রসঙ্গে সম্প্রতি সামান্থা বলেন, খন কঠিন সময় এল, আমার বিয়ে ভাঙল, আমার কর্মজীবন ও ব্যক্তিগত জীবন একই সঙ্গে প্রভাবিত হচ্ছিল। কেউ জানেন না, ঠিক কতটা যন্ত্রণা এই দুটো বছরে আমাকে সহ্য করতে হয়েছে। যে অভিনেতারা কঠিন অসুখ জয় করে ফিরেছেন, আমি এই সময়ে তাঁদের কথা পড়তাম। তাঁদের লড়াইয়ের কাহিনি সেই সময় আমাকে অনুপ্রাণিত করত। সূত্র: আনন্দবাজার

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews