1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলের এসপি মেহেদী হাসান’র সার্কেল অফিস থানা ও পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

নড়াইলের এসপি মেহেদী হাসান’র সার্কেল অফিস থানা ও পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন

  • প্রকাশিত : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৭ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল থেকে // নড়াইলের এসপি মেহেদী হাসান’র সার্কেল অফিস থানা ও পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন।
শনিবার (২ ডিসেম্বর) নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান কালিয়া সার্কেল অফিস, কালিয়া থানা, নড়াগাতী থানা ও বড়নাল পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় পুলিশ সুপারকে স্ব স্ব থানার অফিসার ইনচার্জবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে পুলিশ সুপারকে সালামি প্রদান করা হয়। তিনি অফিসার ও ফোর্সদের সাথে আইনশৃঙ্খলা  এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পাদন করতে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।পুলিশ সুপার মহোদয় থানা ও তদন্ত কেন্দ্রে আগত ভুক্তভোগীদের সাথে সুন্দর ব্যবহার করতে বলেন, তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে বলেন। পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান প্রথম থানা পরিদর্শনকে স্মরণীয় রাখতে কালিয়া থানা চত্বরে একটি ফলজ চারা “চায়না কমলা” এবং নড়াগাতি থানা চত্বরে একটি  “কৃষ্ণচূড়া” ফুলের চারা রোপন করেন।
এ সময় তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); প্রণব কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়া সার্কেল); শেখ তাসমীম আলম, অফিসার ইনচার্জ, কালিয়া থানা; সুকান্ত সাহা, অফিসার ইনচার্জ, নড়াগাতী থানা; মোঃ ইলিয়াস হোসেন, পুলিশ পরিদর্শক (নিঃ), বড়নাল তদন্ত কেন্দ্র, নড়াইলসহ অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews