1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে ডেঙ্গুতে গৃহবধূ মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

নড়াইলে ডেঙ্গুতে গৃহবধূ মৃত্যু 

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ২৩৭ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // নড়াইলের লোহাগড়ায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে লিজা বেগম (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (১৬ অক্টোবর) সকালে সাড়ে ১১টার দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও ডা. আব্দুল্লাহ আল মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি উপজেলার কাশিপুর ইউনিয়নের পদ্মবিলা গ্রামের আজিজুর শেখের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, গত শনিবার রাতে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয় লিজা বেগম। বাড়িতে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর ওই গৃহবধূর অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন রোববার দিনগত রাতে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করে। পরে সোমবার সকালে কর্তব্যরত চিকিৎসক তার ডেঙ্গু পরীক্ষা করলে পজেটিভ আসে। এক পর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং সকাল সাড়ে ১১টার দিকে মারা যান।
এ বিষয়ে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও ডা.আব্দুল্লাহ আল মামুন বলেন, লিজা বেগম ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া সবাইকে ডেঙ্গু বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews