1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে তিন পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বামনা ডৌয়াতলায় বেপরোয়া গতির টমটম কেড়ে নিলো স্কুল শিক্ষিকার জীবন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের কমিটি থেকে সরে দাড়ালেন জাহাঙ্গীর মোল্লা গৌরনদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও সার বিতরণ নভেম্বরে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরান, সৌদি ও যুক্তরাষ্ট্রে ঝালকাঠিতে যুবদলের দুই নেতার পদ স্থগিত সরকারি উন্নয়ন কাজে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার ভারতে ৩০০ ফুট গভীর খাদে পড়ে নিহত ৬ দুলারহাট গাঁজাসহ আটক ১ বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি মোঃ হারুন অর রশীদের মতবিনিময় সভা

নড়াইলে তিন পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা 

  • প্রকাশিত : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৫ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // নড়াইলে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রিসহ নানান অভিযোগে  তিন পেঁয়াজ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৯ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলাম ও মো. আনিসুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। নড়াইলে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রিসহ নানান অভিযোগে  তিন পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা জানান, সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে জরিমানার বিষয়টি   নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমাণ আদলত সূত্রে জানা যায়, একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুন হওয়ার খবরে নড়াইল শহরের রুপগঞ্জ ও পুরাতন বাস টার্মিনাল কাঁচা বাজার এবং সদর উপজেলার মাদ্রাসা বাজারে অভিযান চালান সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলাম ও মো. আনিসুর রহমান। এসময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি,  বিক্রয় তালিকা না রাখা, ক্রয় রশিদ দেখাতে না পারায় এক ব্যবসায়ী ২ হাজার ও আরও ২ ব্যবসায়ীকে ১৫শ টাকা করে জরিমানা করা হয়। একইসাথে এক দোকানদারের পেঁয়াজ জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের হেফাজতে রাখা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার খবর পেয়ে অনেক দোকানদারই দোকান রেখে পালিয়ে যান।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. রকিবুল ইসলাম  বলেন, ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করে ৩ ব্যবসায়ীকে মোট ৫ হাজার টাকা জরিমানা এবং এক ব্যবসায়ীর পেঁয়াজ জব্দ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews